‘প্রেসিডেন্ট রিসোর্টে’ সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ

SM Shamim
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ন, ২৫ অক্টোবর ২০২৩ | আপডেট: ১১:২৯ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৫
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাষ্ট্রীয় সর্বোচ্চ পদে দীর্ঘদিন দায়িত্ব পালন শেষে অবসরেও ব্যস্ত সময় কাটাচ্ছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। তবে ফিরছেন অতীতের স্মৃতিতে, নিজ বাসভবনে। নিজ এলাকা প্রিয় কিশোরগঞ্জের হাওরে।

গত এক সপ্তাহ ধরে সাধারণ মানুষের মতোই  কিশোরগঞ্জের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছেন আব্দুল হামিদ। তিনদিন ধরে অবস্থান করছেন মিটামনের নিজবাড়িতে। হাটে-বাজারে-হাওরে সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময় ও খোঁজ-খবর নিচ্ছেন তিনি।

আরও পড়ুন: চাঁদাবাজদের হুঁশিয়ারি আইজিপির


বুধবার (২৫ অক্টোবর) দুপুরে যাচ্ছেন বহুল পরিচিত প্রেসিডেন্ট রিসোর্টে। দীর্ঘ ২৫ বছর পর সাধারণ মানুষের মতোই যাচ্ছেন নৌকা দিয়ে। বেলা আড়াইটায় মিটামঈন সদরের নিজবাড়ির ঘাটে একটি কুশা নৌকায় চড়ে রওনা দেন তিনি। এ সময় সাথে ছিলেন- উপজেলা চেয়ারম্যান আছিয়া আলম,  ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার ডিবি প্রধান হারুন আর রশিদ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সমীরসহ কয়েকজন।

আরও পড়ুন: রমজানে প্রতিদিন ৫ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন