চিড়িয়াখানা থেকে বের হওয়া সিংহ খাঁচায় ফিরেছে

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ন, ০৫ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২:৩১ পূর্বাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় চিড়িয়াখানায় আজ শুক্রবার (৫ ডিসেম্বর) বিকালে  খাঁচা থেকে বেরিয়ে যাওয়া সিংহটিকে চিড়িয়াখানা কর্তৃপক্ষ  নিরাপদে খাঁচায় ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। ঘটনার পরপরই চিড়িয়াখানার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং দর্শনার্থীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়।

বিশেষ প্রশিক্ষিত প্রাণী-ব্যবস্থাপনা দল প্রায় এক ঘণ্টার চেষ্টায় কোনো প্রকার ক্ষয়ক্ষতি ছাড়াই সিংহটিকে অচেতন  করে খাঁচায় প্রবেশ করায়। সিংহটির শারীরিক অবস্থা সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং পশুচিকিৎসক দল তার ওপর নিবিড় নজরদারি চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন: তিন ঘণ্টার অভিযানে মাত্র চার বোতল মদ, এক ইয়াবা ও অল্প গাঁজা উদ্ধার

চিড়িয়াখানা কর্তৃপক্ষ ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে। সিংহটি কীভাবে খাঁচা থেকে বেরিয়ে এল তা তদন্তে প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বয়জার রহমানের নেতৃত্বে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে, কমিটির অপর সদস্য হলেন উপপরিচালক (খামার) মো. শরিফুল হক। কমিটি তিন দিনের মধ্যে তদন্ত রিপোর্ট প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ানের নিকট পেশ করবেন।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ দর্শনার্থী ও গণমাধ্যমের সহযোগিতা ও উদ্বেগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং ভবিষ্যতে দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে। 

আরও পড়ুন: ইউনিসেফের প্রকল্পে চাকরির প্রলোভনে প্রতারণা, মূলহোতাসহ গ্রেপ্তার ২

উল্লেখ্য, চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছেন, চিড়িয়াখানা পরিদর্শন দর্শনার্থীদের জন্য সম্পূর্ণ নিরাপদ এবং স্বাভাবিক রয়েছে। নিয়মিত কার্যক্রম পূর্বের ন্যায় চলবে।