মোহাম্মদপুরে স্বেচ্ছাসেবক দলের খাল পরিষ্কার ও বৃক্ষরোপণ কর্মসূচি
রাজধানীর মোহাম্মদপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) অনুষ্ঠিত এ কর্মসূচিতে সংগঠনের কেন্দ্রীয় সংসদের ১ নম্বর সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিনের নেতৃত্বে মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিং এলাকার একটি খাল পরিষ্কার করা হয়। একই সঙ্গে খালের দুই পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
আরও পড়ুন: রাজধানীতে পাঁচ সদস্যের চক্র গ্রেপ্তার, মিলেছে একাধিক ভুক্তভোগীর আলামত
কর্মসূচিতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি রফিকুল ইসলাম, রাসেল মাহমুদ, এম. জি. মাসুম রাসেল, সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, দুর্যোগবিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য মশিউর রহমান সোহানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় ফখরুল ইসলাম রবিন বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘গ্রীন ঢাকা, ক্লিন ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তিনি দাবি করেন, সংগঠনের নেতাকর্মীরা দেশব্যাপী বিভিন্ন উন্নয়নমূলক ও জনসেবামূলক কর্মসূচি বাস্তবায়নে কাজ করছেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
আরও পড়ুন: সাগরে নিম্নচাপের প্রভাবে ঢাকায় থেমে থেমে ছন্দপতন বৃষ্টি
তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে একটি সুখী, সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন।





