মিরপুরে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করেছে ট্রাফিক পুলিশ

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:৪৭ অপরাহ্ন, ১৫ জুলাই ২০২৬ | আপডেট: ৫:৫৯ পূর্বাহ্ন, ১৭ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর মিরপুরে মোবাইল ফোন ছিনতাইয়ের সময় এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে ট্রাফিক পুলিশ। পরে উদ্ধার করা মোবাইল ফোনটি ভুক্তভোগীর কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, বুধবার (১৫ জুলাই) সকাল আনুমানিক ১০টা ২৬ মিনিটে মিরপুর-১১ এলাকার বনলতা সুইটসের সামনে এক ব্যক্তি পথচারীর কাছ থেকে একটি মোবাইল ফোন ছিনতাই করে পালানোর চেষ্টা করেন।

আরও পড়ুন: গুলশান-বনানীসহ ঢাকার কয়েকটি এলাকায় পরিবর্তন হচ্ছে বিটিসিএলের টেলিফোন নম্বর

এ সময় ঘটনাস্থলে উপস্থিত জনতার সহায়তায় দায়িত্বে থাকা পল্লবী ট্রাফিক জোনের পুলিশ সদস্যরা তাকে হাতেনাতে আটক করেন।

আটক ব্যক্তির নাম মো. রিমন (৩২)।

আরও পড়ুন: কোটি টাকার ইয়াবাসহ ভাটারায় মা-ছেলে গ্রেপ্তার

পুলিশ জানায়, ছিনতাই হওয়া মোবাইল ফোনটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং তাৎক্ষণিকভাবে সেটি ভুক্তভোগীর কাছে বুঝিয়ে দেওয়া হয়।

পরবর্তীতে আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।