মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৭

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:৫৭ পূর্বাহ্ন, ২৪ মার্চ ২০২৪ | আপডেট: ৫:৫৭ পূর্বাহ্ন, ২৪ মার্চ ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার (২৩ মার্চ) সকাল ছয়টা থেকে রোববার (২৪ মার্চ) সকাল ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: সাবেক মন্ত্রী-ব্যাংকারসহ ৭৩ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

ডিএমপি সূত্রে জানা যায়, গ্রেপ্তারের পাশাপাশি তাদের হেফাজত থেকে ৮৪২ পিস ইয়াবা, ২৫৫ গ্রাম হেরোইন, ১ কেজি ১৫০ গ্রাম গাঁজা ও ১৫ লিটার দেশি মদ জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৪টি মামলা করা হয়েছে।

আরও পড়ুন: দুবাইয়ে বাংলাদেশিদের অর্থপাচারের সাম্রাজ্য: সাবেক মন্ত্রী-ব্যাংকারসহ ৭৩ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান