লালবাগে গণপিটুনিতে ‘কিলার বাবু’ নিহত
ছবিঃ সংগৃহীত
রাজধানীর লালবাগের শহীদনগর লোহার ব্রিজ এলাকায় নেশাগ্রস্ত অবস্থায় মাতলামির সময় গণপিটুনিতে মো. তৌফিকুল ইসলাম ওরফে কিলার বাবু (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। রোববার (১৭ আগস্ট) সকাল সোয়া ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের বরাতে জানা যায়, শনিবার রাত সাড়ে ৩টার দিকে মাতলামি করলে উত্তেজিত জনতা তাকে পিটুনি দিয়ে আজিমপুর আর্মি ক্যাম্পে খবর দেন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: সাবেক মন্ত্রী-ব্যাংকারসহ ৭৩ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি লালবাগ থানাকে অবহিত করা হয়েছে।





