মিরপুরে ডিএমপির বিশেষ সাঁড়াশি অভিযান, কিশোর গ্যাং সদস্যসহ গ্রেফতার ১৭৫

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ন, ১৩ মে ২০২৬ | আপডেট: ৪:৪০ অপরাহ্ন, ১৩ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জননিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক নির্মূল, চাঁদাবাজি ও সন্ত্রাস দমনের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) পরিচালিত বিশেষ সাঁড়াশি অভিযানে কিশোর গ্যাং সদস্যসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৭৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

ডিএমপির মিরপুর বিভাগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১২ মে) দিনব্যাপী মিরপুর বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অভিযানের সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: ডাকাতির প্রস্তুতির সময় র‍্যাব সদস্যসহ পাঁচজন গ্রেপ্তার, পিস্তল হ্যান্ড কাফ উদ্ধার

গ্রেফতারকৃতদের মধ্যে মিরপুর মডেল থানা এলাকা থেকে ৫০ জন, পল্লবী থানা থেকে ২৪ জন, কাফরুল থানা থেকে ১৫ জন, শাহআলী থানা থেকে ১৬ জন, দারুস সালাম থানা থেকে ৪৪ জন, ভাষানটেক থানা থেকে ১০ জন এবং রূপনগর থানা এলাকা থেকে ১৬ জনকে আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: মিরপুরে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১৪৭ জন

বার্তায় স্বাক্ষর করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন।