২২ দিনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ২৩ হাজার ৪৩৬ কোটি টাকা
চলতি অক্টোবর মাসের প্রথম ২২ দিনে দেশে এসেছে ১৯২ কোটি ১০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা বাংলাদেশি টাকায় প্রায় ২৩ হাজার ৪৩৬ কোটি ৬২ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
আরও পড়ুন: বিশ্ববাজারে টানা চার দিন ধরে কমছে স্বর্ণের দাম
তিনি জানান, গত বছরের একই সময়ে (অক্টোবরের প্রথম ২১ দিনে) প্রবাসী আয় এসেছিল ১৭৯ কোটি ১০ লাখ ডলার। অর্থাৎ এক বছরে প্রবাসী আয়ে বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৩০ শতাংশ।
চলতি অর্থবছরের (২০২৫–২৬) শুরু থেকে এখন পর্যন্ত রেমিট্যান্স প্রবাহেও ইতিবাচক ধারা লক্ষ্য করা যাচ্ছে।
আরও পড়ুন: দেশের বাজারে আবারও কমল সোনার দাম
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ১ জুলাই থেকে ২২ অক্টোবর পর্যন্ত মোট ৯৫০ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।
গত অর্থবছরের একই সময়ে এই অঙ্ক ছিল ৮৩৩ কোটি ৪০ লাখ ডলার— যা তুলনায় প্রায় ১৪ দশমিক ১০ শতাংশ বেশি।
বিশ্লেষকরা বলছেন, প্রবাসীদের প্রণোদনা সুবিধা ও বৈধ চ্যানেলে অর্থ পাঠাতে উৎসাহের কারণে রেমিট্যান্স প্রবাহ বাড়ছে।





