জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা, বেড়েছে পেট্রোল-অকটেনের মূল্য

Any Akter
অর্থবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:১২ অপরাহ্ন, ০১ জুন ২০২৬ | আপডেট: ১২:১২ অপরাহ্ন, ০১ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের বাজারে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। রোববার (৩১ মে) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নতুন মূল্য সোমবার (১ জুন) থেকে কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস-বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে ভোক্তা পর্যায়ে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের নতুন বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: এলপি গ্যাসের দাম কমল ৫৫ টাকা

নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ৩০ এপ্রিল প্রকাশিত প্রজ্ঞাপনে মে মাসের জন্য প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছিল।

আরও পড়ুন: দেশের বাজারে আবারও কমলো সোনার দাম

নতুন ঘোষণায় ডিজেলের দাম অপরিবর্তিত থাকলেও অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা করে বৃদ্ধি পেয়েছে।

উল্লেখ্য, গত ১৮ এপ্রিল সরকার সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছিল। আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসে দেশের জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হয়।