বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে মিৎসুই অ্যান্ড কোং প্রতিনিধিদলের সৌজন্য সভা অনুষ্ঠিত

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ন, ০১ জুলাই ২০২৬ | আপডেট: ৯:২৯ অপরাহ্ন, ০১ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে মিৎসুই অ্যান্ড কোং-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মিৎসুই অ্যান্ড কোং-এর ঢাকা ও টোকিও কার্যালয়ের ঊর্ধ্বতন প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভায় বাংলাদেশের আর্থিক খাতের সাম্প্রতিক নীতিগত অগ্রগতি, বিনিয়োগ ও ব্যবসা-সহায়ক পরিবেশ, মুনাফা প্রত্যাবাসন প্রক্রিয়া, ডিজিটাল ব্যাংকিং, পেমেন্ট অবকাঠামো এবং প্রযুক্তিনির্ভর আর্থিক সেবার সম্ভাবনা নিয়ে মতবিনিময় করা হয়। সভায় মিৎসুই অ্যান্ড কোং-এর সিনিয়র অ্যাডভাইজার কাজুহিদে নাকাজোসহ ঢাকা ও টোকিও কার্যালয়ের ঊর্ধ্বতন প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: বৃহস্পতিবার ঘোষণা হবে এলপিজির নতুন দাম

বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয় যে, প্রযোজ্য আইন, বিধিবিধান ও নিয়ন্ত্রক কাঠামোর আওতায় বিদেশি বিনিয়োগ ও উদ্ভাবনমুখী আর্থিক উদ্যোগসমূহকে সময়োপযোগী ও কার্যকরভাবে সহায়তা প্রদান করা হবে।

গভর্নর বলেন, বাংলাদেশের আর্থিক খাতে নিরাপদ, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল সেবা সম্প্রসারণে বাংলাদেশ ব্যাংক ইতিবাচক ও সহায়ক ভূমিকা পালন করে যাবে। মিৎসুই অ্যান্ড কোং-এর গঠনমূলক যেকোনো উদ্যোগ প্রযোজ্য নিয়ন্ত্রক প্রক্রিয়া অনুসরণ সাপেক্ষে যথাযথভাবে বিবেচনা করা হবে।

আরও পড়ুন: চট্টগ্রাম বন্দরে কনটেইনার ও কার্গো হ্যান্ডলিংয়ে রেকর্ড

সভায় পারস্পরিক যোগাযোগ অব্যাহত রাখা এবং সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রসমূহ নিয়ে পরবর্তী পর্যায়ে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে মতবিনিময় করা হয়।