আজকের সোনার দাম কত, জানুন ৪ অক্টোবরের বাজারদর
আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে দেশের বাজারেও সোনা ও রুপার দাম পরিবর্তন হচ্ছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত সর্বশেষ মূল্য অনুযায়ী, রোববার (৪ অক্টোবর) দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেটসহ বিভিন্ন মানের সোনা ও রুপা বিক্রি হচ্ছে নির্ধারিত দরে।
বাজুসের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, গত ৩০ সেপ্টেম্বর ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়। এর আগে ২৯ সেপ্টেম্বর একই মানের সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছিল।
আরও পড়ুন: এলপি গ্যাসের দাম একলাফে ২৫২ টাকা বাড়ল
বাজুসের নির্ধারিত মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি সোনার দাম—
২২ ক্যারেট: ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা
আরও পড়ুন: তিন দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম
২১ ক্যারেট: ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা
১৮ ক্যারেট: ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা
সনাতন পদ্ধতি: ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকা
সোনার পাশাপাশি বিভিন্ন মানের রুপার দামও নির্ধারণ করেছে বাজুস। ভ্যাটসহ প্রতি ভরি রুপার দাম—
২২ ক্যারেট: ৪ হাজার ৩১৬ টাকা
২১ ক্যারেট: ৪ হাজার ১৪১ টাকা
১৮ ক্যারেট: ৩ হাজার ৫৫৮ টাকা
সনাতন পদ্ধতি: ২ হাজার ৬৮৩ টাকা
বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই নির্ধারিত মূল্য কার্যকর থাকবে। তবে অলংকারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। এ ছাড়া সোনা ও রুপার অলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না।
অন্যদিকে, নির্ধারিত ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলংকার বদল এবং পুরোনো অলংকার কেনার ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে।





