গতানুগতিক পদ্ধতিতে প্রাথমিকে আর বৃত্তি নয়: প্রাথমিক ও গণশিক্ষা সচিব
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ জানিয়েছেন, গতানুগতিক পদ্ধতিতে প্রাথমিকে আর বৃত্তি দেওয়া হবে না।
বৃহস্পতিবার সকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: দীর্ঘ ৫ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের সভাপতিত্বে প্রতিমন্ত্রী জাকির হোসেন সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।
আরও পড়ুন: অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তির জন্য ঢাবিতে ১০ লাখ টাকার ‘মাহবুবল হক ও আনোয়ারা মাহবুব ট্রাস্ট ফান্ড’
ফরিদ আহাম্মদ বলেন, প্রাথমিকে বৃত্তির পরিবর্তে শিক্ষার্থীদের উৎসাহ ভাতা দেওয়া হবে। তবে কোন পদ্ধতিতে দেওয়া হবে, তা এখনও চূড়ান্ত হয়নি।
তিনি আরও বলেন, এ বিষয়ে কমিটি করা হয়েছে। কমিটির প্রতিবেদন নিয়ে আগামী এক মাসের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
নিবন্ধন ও একাডেমিক স্বীকৃতি ছাড়া কোনো প্রাথমিক বিদ্যালয় চলবে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ। তিনি বলেন, এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে নির্দেশনা জারি করা হবে। এখন যেসব প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেগুলোকেও নিবন্ধন নিতে হবে।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
সচিব বলেন, বর্তমানে যে স্কুলগুলো আছে তার মাত্র ১০ শতাংশ নিবন্ধিত। বাকি ৯০ শতাংশ অনিবন্ধিত। অনিবন্ধিত এসব শিক্ষাপ্রতিষ্ঠানকে নিবন্ধন নেওয়ার জন্য তিন মাস সময় দেওয়া হবে।





