ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাম-রুবেলার দিনব্যাপী টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত

Sanchoy Biswas
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ন, ০৭ মে ২০২৬ | আপডেট: ৭:২৭ অপরাহ্ন, ০৭ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাম-রুবেলা প্রতিরোধে দিনব্যাপী টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) বিশ্ববিদ্যালয়ের কলাভবন সংলগ্ন বটতলায় ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে সহযোগিতা করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা। তিনি বলেন, শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে প্রতিরোধযোগ্য রোগ মোকাবিলা সম্ভব।

আরও পড়ুন: গণ বিশ্ববিদ্যালয়ে ৯ শিক্ষার্থীকে অর্থদণ্ড, নোটিশের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

ড. মো. মুমিত আল রশিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডা. ফারিয়া ফয়েজ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার টিকাদান কর্মসূচির মেডিকেল অফিসার ডা. মো. রেজাউল হুসাইন।

আরও পড়ুন: ঢাবি উপাচার্যের সঙ্গে সুইডেন দূতাবাসের প্রতিনিধির সাক্ষাৎ

দিনব্যাপী এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পাঁচ বছরের কম বয়সী শিশুদের জরুরি ভিত্তিতে হাম-রুবেলার টিকা প্রদান করা হয়।