একসঙ্গে পাঁচ প্রেম!

বিদেশ সফরে প্রেমিকের প্রতারণা ধরে ফেললেন শানায়া কাপুর

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২:৩৯ অপরাহ্ন, ১৫ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১২:১১ অপরাহ্ন, ২১ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বলিউডের উঠতি অভিনেত্রী শানায়া কাপুর সম্প্রতি একটি পডকাস্টে তার ব্যক্তিগত জীবনের এক তিক্ত অভিজ্ঞতা শেয়ার করে নতুন করে আলোচনায় চলে এসেছেন। শানায়া জানিয়েছেন, তার তৎকালীন প্রেমিক একসঙ্গে পাঁচ নারীর সঙ্গে সম্পর্ক বজায় রাখছিলেন।

ঘটনাটি ঘটে বিদেশ সফরের সময়। এক রাতে ডিনারের আগে ফোন চার্জ শেষ হওয়ায় প্রেমিকের ফোন ব্যবহার করে তিনি ক্যাব বুক করার চেষ্টা করেন। ঠিক তখনই প্রেমিকের সাবেক প্রেমিকার মেসেজ চোখে পড়ে। কৌতূহলবশত চ্যাটটি খুলতেই তিনি বুঝতে পারেন, প্রেমিক নিজেকে সিঙ্গেল দাবি করে একসঙ্গে পাঁচ নারীর সঙ্গে একই ধরনের কথোপকথন চালাচ্ছেন।

আরও পড়ুন: ‘নিজেদের ক্যারিয়ারকে সবচেয়ে বেশি গুরুত্ব দিন, নারীদের কঙ্গনার বার্তা

ধরা পড়ার পর শানায়া দ্রুত স্ক্রিনশট বানিয়ে তার ঘনিষ্ঠ বন্ধু এবং অভিনেত্রী অনন্যা পান্ডেকে পাঠান। অনন্যা সঙ্গে সঙ্গে তাকে নিরাপদ থাকার পরামর্শ দেন। বিদেশে একা থাকার কারণে তৎক্ষণাত সেখানে যেতে পারেননি শানায়া, তিনি পুরো ডিনারের সময় ভান করেছেন সব ঠিক আছে।

শেষ পর্যন্ত শানায়া সম্পর্কের ইতি টানেন। তিনি বলেন, “শুধু মেসেজই নয়, সেটিই আমার কাছে প্রতারণা ছিল, যা আমার নির্ধারিত সীমা অতিক্রম করেছিল।” এই ঘটনা শানায়ার জন্য এক কষ্টদায়ক অভিজ্ঞতা হলেও, এটি তার নিজের জন্য স্পষ্ট সীমারেখা স্থাপনের একটি শিক্ষা হিসেবে রইল।

আরও পড়ুন: শাকিরার নতুন লুকে তোলপাড় সোশ্যাল মিডিয়া