ঈদেও ২৪ ঘণ্টা খোলা থাকবে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল
পবিত্র ঈদুল ফিতরের ছুটিতেও রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল-এর সব বিভাগ খোলা থাকবে। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও হাসপাতাল কর্তৃপক্ষ সার্বক্ষণিক চিকিৎসাসেবা নিশ্চিত করার ঘোষণা দিয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ঈদের সময় সড়ক দুর্ঘটনা, হেড ইনজুরি, হার্ট অ্যাটাক, হার্ট ফেইলিউর, রেসপিরেটরি ফেইলিউর (তীব্র শ্বাসকষ্ট), অপারেশন-পরবর্তী জটিলতা, সিজার-পরবর্তী অতিরিক্ত রক্তক্ষরণ, জরুরি ডায়ালাইসিসসহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসায় বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে।
আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪
এছাড়া গুরুতর ও মুমূর্ষু রোগীদের তাৎক্ষণিক সেবা নিশ্চিত করতে হাসপাতালের সিসিইউ, আইসিইউ, এনআইসিইউ ও পিআইসিইউসহ সব আন্তঃবিভাগ ২৪ ঘণ্টা চালু থাকবে।
পাশাপাশি হৃদরোগ, স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা এবং শিশুরোগ ও নবজাতক বিভাগের বহির্বিভাগও সচল থাকবে। সার্বক্ষণিক চালু থাকবে জরুরি বিভাগ।
আরও পড়ুন: হামের উপসর্গে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,২৭৩
জরুরি প্রয়োজনে অথবা চিকিৎসকের সিরিয়াল নিতে হটলাইন নম্বর ১০৬৬৭ বা ০১৮৪১৪৮০০০০-এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।





