দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৯ মৃত্যু, আক্রান্ত ৭ হাজার ছাড়াল

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ন, ১২ মে ২০২৬ | আপডেট: ১:০১ অপরাহ্ন, ১৩ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিনজনের মৃত্যু নিশ্চিত হাম আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। বাকি ছয়জন মারা গেছেন হামের উপসর্গ নিয়ে। মঙ্গলবার (১২ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামে আক্রান্ত হয়ে মোট ৬৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫৬ জনে।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ জনের মৃত্যু

এ ছাড়া ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ২৪ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৫১ হাজার ৫৬৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, এখন পর্যন্ত হামের সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬ হাজার ৮৮১ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩২ হাজার ৮৭৭ জন।

আরও পড়ুন: দেশে হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত বেড়ে ৫৪ হাজার ছাড়াল

দেশজুড়ে হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা শিশুদের টিকাদান কার্যক্রম জোরদার এবং দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন।