হাইতিতে বন্যা ও ভূমিধসে মৃত ৪২

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ন, ০৬ জুন ২০২৩ | আপডেট: ১০:৩১ পূর্বাহ্ন, ০৬ জুন ২০২৩
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

হাইতিতে সপ্তাহান্তে ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৪২ জন মারা গেছে এবং আহত ৮৫ জন। সোমবার হাইতিরি নাগরিক সুরক্ষা সংস্থার এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।

বৃষ্টিতে হাইতিতে হাজার হাজার বাড়ি-ঘর পানিতে ডুবে গেছে। ভারী বৃষ্টিপাতের কারণে হাইতির বেশ কয়েকটি নদীর পানি উপচে পড়ার ফলে আকস্মিক বন্যা, শিলা ধস এবং ভূমিধসের ঘটনা ঘটেছে। এ তথ্য পাওয়া গেছে জাতিসংঘের একটি প্রতিবেদনে।

আরও পড়ুন: হরমুজ প্রণালিতে ৬০ দিনের জন্য ফি মওকুফ করল ইরান

বন্যা ও ভূমিধসের ঘটনায় বাস্তুচ্যুত হয়েছে ১৩ হাজার ৩০০ জনেরও বেশি মানুষ। হাইতির ১০টি বিভাগের ৫ বিভাগে নিখোঁজ রয়েছে কমপক্ষে ১১ জন। 

হাইতির প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি টুইট করে বলেছেন, ‘ আমার সরকার, জাতীয় এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে একত্রিত হয়ে জরুরি পদক্ষেপ নিচ্ছে।’ মৃতের সংখ্যা ক্রমাগত বাড়ছে।

আরও পড়ুন: ইরান যুদ্ধের পর যুক্তরাষ্ট্র আগের চেয়েও খারাপ অবস্থায়: ওবামা

হাইতির বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য জরুরী উদ্ধারকারী দল এবং সাহায্য সংস্থাগুলি একত্রিত হয়েছে।

ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম টুইটে বলেছে, ‘আমরা আগামী কয়েক ঘণ্টার মধ্যে বাস্তুচ্যুত লোকদের জন্য গরম খাবার সরবরাহ করা শুরু করব এবং খাওয়ার রেশন এবং শুকনো খাবার সংগ্রহ করছি।’

জাতিসংঘ সোমবার সতর্ক করে জানিয়েছে, বৃষ্টিপাত আরো বেশি হলে বন্যা ফের শুরু হতে পারে। ভারী বৃষ্টিপাতের জন্য জলাবদ্ধতা, বন্যা এবং ভূমিধস প্রতিরোধ করা সহজ হবে না। যার ফলে মৃত্যু আরও বাড়তে পারে। সূত্র : সিএনএন