স্পেনের দাবানল নিয়ন্ত্রণের বাইরে
দাবানলের তীব্রতা বৃদ্ধির কারণে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের টেনেরিফের কয়েক হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি কর্তৃপক্ষ।
ক্যানারি দ্বীপপুঞ্জের জরুরি পরিষেবাগুলো জানিয়েছে, শনিবার (১৯ আগস্ট) বিকেলের মধ্যে ২৬ হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।
আরও পড়ুন: পাকিস্তানে খাদে বাস পড়ে নিহত অন্তত ৪০, আহত ৮
অস্থায়ী হিসাব অনুযায়ী, শুক্রবারের ৪ হাজার মানুষকে সরানো হয়। আর শনিবার মোট ২৬ হাজার সরানো হলো যা দাবানলের তীব্রতা বৃদ্ধি নির্দেশ করে। আগুনে এখন পর্যন্ত প্রায় ১১টি শহর ক্ষতিগ্রস্ত হয়েছে।
আটলান্টিকের দ্বীপটিতে প্রায় ১০ লাখ মানুষ বসবাস করে। এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রও বটে। সাত দ্বীপের এই দ্বীপপুঞ্জটি আফ্রিকার উত্তর-পশ্চিম এবং স্পেনের মূল ভূখণ্ডের দক্ষিণ-পশ্চিম উপকূলে অবস্থিত। দ্বীপপুঞ্জটি মরক্কো থেকে ১০০ কিলোমিটার (৬০ মাইল) দূরে অবস্থিত।
আরও পড়ুন: খামেনির শেষ বিদায়ে সৌদি আরবের কোনো প্রতিনিধি নেই
শনিবার সারা রাত আকাশে আগুনের তীব্র শিখা জ্বলে ওঠে এবং ঘরবাড়ির কাছের এলাকায় হেলিকপ্টারে পানি ফেলতে দেখা যায়। বাড়িগুলোর চারপাশ থেকে কুণ্ডলি পাকিয়ে ধোঁয়া আকাশে উড়ছিল।
সূত্র: আল জাজিরা





