ত্রাণের জন্য অপেক্ষারত ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের হামলা, নিহত ১০

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১০:১৮ পূর্বাহ্ন, ২৬ ফেব্রুয়ারী ২০২৪ | আপডেট: ৫:৫২ পূর্বাহ্ন, ২৬ ফেব্রুয়ারী ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ত্রাণের জন্য অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বাহিনীর গুলি ও বোমা হামলার কারণে অন্তত ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।

সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, স্থানীয় সময় রোববার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গাজা নগরীর উত্তরাঞ্চলে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: ইরানের জ্বালানি স্থাপনায় বড় হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

প্রতিবেদন মতে, গাজা নগরীতে ত্রাণবাহী ট্রাক ঢোকার অপেক্ষায় ভিড় করেছিলেন ফিলিস্তিনিরা। এ সময় হামলাটি চালানো হয়।

একই দিনে (রোববার) গাজা শহরের জেইতুন এলাকায় বোমা হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে একটি তিনতলা বাড়ি ধসে পড়ে। এ হামলায় কমপক্ষে ১৫ জন নিহত ও কয়েক ডজন আহত হয়েছেন।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে এফ-৩৫বি যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিরাপদে উদ্ধার

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, রোববার ইসরাইলি সামরিক বাহিনী দক্ষিণ গাজার রাফাহ শহরেও হামলা চালিয়েছে। একটি বাড়িতে বোমা হামলায় এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন।

বিগত ৪ মাস ধরে চলা ইসরাইলি বর্বরতায় গাজায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা প্রায় ৩০ হাজারে পৌঁছেছে। যার মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছেন ৬৯ হাজারেরও বেশি মানুষ।