হিজবুল্লাহর হামলা, নিহত ৫ ইসরায়েলি সেনা

বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ন, ২৫ অক্টোবর ২০২৪ | আপডেট: ৩:২২ অপরাহ্ন, ২৫ অক্টোবর ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলায় পাঁচ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। স্থল হামলায় অংশ নিতে লেবাননে যাওয়ার পর গতকাল রাতে হামলার মুখে পড়ে তারা। এতে পাঁচজন নিহত হওয়ার পাশাপাশি আরও ১৯ সেনা আহত হয়েছে। আহত ১৯ জনের মধ্যে চারজনের অবস্থা বেশ গুরুতর।

তারা সবাই ছিলেন ৮নং আর্মড ব্রিগেডের ৮৯তম ব্যাটালিয়নের রিজার্ভ সেনা। এরমধ্যে মাওরি নামের এক সেনা ব্যাটালিয়নের উপকমান্ডারের দায়িত্ব পালন করছিলেন।

আরও পড়ুন: জাপানে আফগান দূতাবাসের কার্যক্রম বন্ধ

দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) তাদের প্রাথমিক তথ্যে জানিয়েছে, নিহত এসব সেনা দক্ষিণ লেবাননের একটি গ্রামে অবস্থান করছিলেন। ওই সময় তাদের লক্ষ্য করে হিজবুল্লাহর যোদ্ধারা রকেট ছোড়েন। হামলার মুখে পড়ার সময় ওই সেনাদের কাছে রসদ/অস্ত্র পৌঁছে দিচ্ছিল অন্যান্য সেনারা।

প্রতিরক্ষা বাহিনী আরও জানিয়েছে, রসদ গ্রহণের যে মিটিং পয়েন্ট ছিল সেখানে বেশ কয়েকটি রকেট ছোড়ে হিজবুল্লাহ। যারমধ্যে একটি রকেট আঘাত হানে একটি বাড়িতে। যেটির সামনে দাঁড়িয়ে ছিলেন সেনারা। যারা রসদ পৌঁছে দিতে গিয়েছিল তাদের মধ্যেও কয়েকজন আহত হয়েছেন।

আরও পড়ুন: আজই ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, লক্ষ্য সরকার পতন

আহতদের সবাইকে উদ্ধার করে দ্রুততম সময়ের মধ্যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।