ইসরায়েলকে লক্ষ্য করে হিজবুল্লাহর ১০০ রকেট হামলা

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৪:৫৩ পূর্বাহ্ন, ১২ মার্চ ২০২৬ | আপডেট: ৫:১৮ পূর্বাহ্ন, ১৩ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

হিজবুল্লাহ দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে একসঙ্গে প্রায় ১০০টি রকেট নিক্ষেপ করেছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলকে লক্ষ্য করে এসব রকেট ছুড়েছে। রকেটগুলো লেবানন-এর বিভিন্ন এলাকা থেকে নিক্ষেপ করা হয়েছে।

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২১

রকেট হামলার পর বন্দরনগরী হাইফাসহ গালিলি অঞ্চল এবং গোলান উপত্যকা এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে।

ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে যুদ্ধে জড়ানোর পর এটিই হিজবুল্লাহর সবচেয়ে বড় হামলা বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: শেষ ১৮তম ব্রিকস সম্মেলন, সন্ত্রাসবাদ ও একতরফা সংঘাতের নিন্দা

সূত্র: টাইমস অব ইসরায়েল