কাবুলে পাকিস্তানের বিমান হামলা, নিহত প্রায় ৪০০: আফগানিস্তান

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:০৫ পূর্বাহ্ন, ১৭ মার্চ ২০২৬ | আপডেট: ১১:০৫ পূর্বাহ্ন, ১৭ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কাবুল-এ পাকিস্তানের বিমান হামলায় প্রায় ৪০০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে আফগানিস্তান। আহত হয়েছেন আরও অন্তত ২৫০ জন।

আফগান তালেবান সরকারের তথ্য অনুযায়ী, রাজধানী কাবুলের একটি হাসপাতালে এ হামলা চালানো হয়। ওই হাসপাতালে মূলত মাদকাসক্তদের চিকিৎসা দেওয়া হতো।

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২১

গত সোমবার কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান। হামলার পর আফগানিস্তান জানায়, তাদের একটি হাসপাতালে হামলা হয়েছে। তবে পাকিস্তান দাবি করেছে, তারা কোনো বেসামরিক স্থাপনা বা অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায়নি।

তালেবান সরকারের উপ-মুখপাত্র হামিদুল্লাহ ফিতরাত জানান, মাদকাসক্তদের চিকিৎসাকেন্দ্রে হামলায় প্রায় ৪০০ জন নিহত এবং প্রায় ২৫০ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: শেষ ১৮তম ব্রিকস সম্মেলন, সন্ত্রাসবাদ ও একতরফা সংঘাতের নিন্দা

এর আগে আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফাত জামান বলেছিলেন, পাকিস্তানের হামলায় অন্তত ২০০ জন নিহত হয়েছেন। তিনি জানান, হামলার সময় ওই হাসপাতালে প্রায় ৩ হাজার মাদকাসক্ত চিকিৎসা নিচ্ছিলেন।

এই ঘটনার পর দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: স্কাই নিউজ