হরমুজ প্রণালি ১০ দিন উন্মুক্ত রাখার ঘোষণা ইরানের
ছবিঃ সংগৃহীত
লেবাননে চলমান ১০ দিনের যুদ্ধবিরতির সময় হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত রাখার ঘোষণা দিয়েছেন আব্বাস আরাগচি।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, এই সময়কালে হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের বাণিজ্যিক জাহাজ নির্বিঘ্নে চলাচল করতে পারবে। আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথে কোনো ধরনের বাধা থাকবে না বলেও তিনি নিশ্চিত করেন।
আরও পড়ুন: আন্দোলনে উত্তাল দিল্লি, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
তিনি আরও বলেন, সাময়িক এই যুদ্ধবিরতির সময় নৌ-চলাচলের নিরাপত্তা ও স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে ইরান প্রতিশ্রুতিবদ্ধ।
বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত বৈশ্বিক জ্বালানি বাজার এবং সমুদ্রপথে পণ্য পরিবহনে স্বস্তি আনতে পারে, বিশেষ করে তেল পরিবহনের ক্ষেত্রে যার বড় প্রভাব রয়েছে।
আরও পড়ুন: সৌদির সঙ্গে ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তিতে ট্রাম্পের অনুমোদন
সূত্র: আলজাজিরা





