ব্যয় বহন করবে দেশটির সরকার
বাংলাদেশি সাংবাদিকদের জন্য ভারতে ফ্রি প্রশিক্ষণের সুযোগ
বাংলাদেশি সাংবাদিকদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন। অর্থনীতি, অর্থব্যবস্থা, বাণিজ্য ও জ্বালানি খাত নিয়ে কাজ করেন—এমন সাংবাদিকদের জন্য এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
ভারতের হায়দরাবাদে অবস্থিত ড. মারি চেন্না রেড্ডি মানবসম্পদ উন্নয়ন প্রতিষ্ঠানে আগামী ২৫ থেকে ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার আসাদ আলম সিয়াম
প্রশিক্ষণ কর্মসূচিতে গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ, কৌশলগত যোগাযোগ, গণমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারসহ সাংবাদিকতার বিভিন্ন ব্যবহারিক বিষয় নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি হায়দরাবাদের হাইটেক সিটি পরিদর্শন, নতুন উদ্যোগের সঙ্গে যুক্ত উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় এবং স্থানীয় দর্শনীয় স্থান ঘুরে দেখার সুযোগ থাকবে।
প্রশিক্ষণ সফলভাবে শেষ করা অংশগ্রহণকারীদের সনদ দেওয়া হবে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিলেন ইরানের প্রেসিডেন্ট
আয়োজকদের বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্বাচিত সাংবাদিকদের যাতায়াতের বিমানভাড়া, প্রশিক্ষণ ফি, থাকা-খাওয়ার ব্যবস্থা এবং দৈনন্দিন খরচ ভারত সরকার বহন করবে।
এ প্রশিক্ষণে আবেদন করতে হলে সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ থেকে ১০ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। নির্বাচিত সাংবাদিকদের নিজ নিজ প্রতিষ্ঠানের কাছ থেকে অনাপত্তিপত্র জমা দিতে হবে।
আবেদন করার জন্য গুগল ফর্মের লিংক (আবেদন করার শেষ তারিখ: ৩০ সেপ্টেম্বর, ২০২৬):





