বেরোবির সাবেক ভিসিকে ট্রাইব্যুনালে হাজির

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:২২ অপরাহ্ন, ১৭ মে ২০২৬ | আপডেট: ২:২২ অপরাহ্ন, ১৭ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধ মামলায় দণ্ডপ্রাপ্ত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য হাসিবুর রশিদকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

রোববার দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে তাকে ট্রাইব্যুনালে আনা হয়। এর আগে শনিবার রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকার সলিমুল্লাহ রোডের একটি আবাসিক বাসা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন: শেখ হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

ট্রাইব্যুনাল সূত্রে জানা যায়, তাকে ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলের সামনে উপস্থাপন করা হবে।

এর আগে ৯ এপ্রিল আবু সাঈদ হত্যা মামলায় মানবতাবিরোধী অপরাধের দায়ে মোট ২৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই মামলায় প্রধান আসামিদের একজন হিসেবে হাসিবুর রশিদকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

আরও পড়ুন: দুই বছরের সাজা, আপিল করেও জামিন পেলেন না বিদিশা

রায়ের পর ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানা যায়। দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে তাকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজির করা হলো।