কূটনীতিক আনারকলির বিরুদ্ধে আনা অভিযোগ তদন্ত করবে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Shakil
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১০:২২ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২২ | আপডেট: ৪:২২ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২২

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, জাকার্তায় বাংলাদেশ মিশনের ডেপুটি চিফ কাজী আনারকলির বিরুদ্ধে আনা সব অভিযোগের পুঙ্খানুপুঙ্খ তদন্ত করবে সরকার।

তিনি বলেন, তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তদন্তে তার সত্যতা পাওয়া গেলে আইন অনুযাযী ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন: কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রী একজন কূটনীতিকের সাথে মাদকের সম্পৃক্ততার অভিযোগকে ‘বিব্রতকর ও দুঃখজনক’ বলে অভিহিত করেছেন।

শাহরিয়ার আরো বলেন, ইতোমধ্যে ওই কূটনীতিককে দেশে ডেকে পাঠানো হয়েছে। সূত্র : ইউএনবি

আরও পড়ুন: কাদের-নাছিম-আরাফাতসহ ৭ জনের রায় আজ