গ্যাস ও বিদ্যুতের দাম নিয়ে যা জানালেন জ্বালানি উপদেষ্টা

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ন, ০৭ মে ২০২৫ | আপডেট: ৯:০৫ পূর্বাহ্ন, ০৮ মে ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবীর খান জানিয়েছেন, চলতি মে মাস থেকে আগস্ট পর্যন্ত ৪ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করবে সরকার। তবে আপাতত গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো হবে না।

বুধবার (৭ মে) বিকালে সচিবালয়ে শিল্প উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আরও পড়ুন: বিআরটি প্রকল্প নিয়ে তুঘলকি কাণ্ড

জ্বালানি উপদেষ্টা বলেন, রমজানে বিদ্যুৎ খাতের ১ হাজার ২০০ মিলিয়ন ঘনফুট থেকে কমিয়ে ১৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস শিল্পে দেওয়া হবে। এ ছাড়া চারটি এলএনজি থেকে আমদানি করা হচ্ছে। সব মিলিয়ে শিল্পে গ্যাসের বরাদ্দ ২৫০ মিলিয়ন ঘনফুট বাড়ানো হবে।

তিনি বলেন, মে থেকে আগস্ট পর্যন্ত এ সময়ে ১০০ কার্গো এলএনজি আমদানি করা হবে। এর ফলে সেখানে যত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে তা শিল্প কারখানায় দেওয়া হবে। এ দুই সিদ্ধান্তের ফলে ২৫০ এমএমসিএফ গ্যাস বাড়বে শিল্প কারখানায়।

আরও পড়ুন: কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

তিনি আরও বলেন, একটা টাস্কফোর্স গঠনের মাধ্যমে অবৈধ বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হবে। সরকার গ্যাস অনুসন্ধানে মনোযোগ দিচ্ছে। চলতি বছর ৫০টি কূপ খনন করা হবে। আগামী বছর এর সংখ্যা হবে ১০০।