গোপালগঞ্জের সহিংস ঘটনার তদন্তে স্বরাষ্ট্র সচিবেরনেতৃত্বে ৩ সদস্যের কমিটি গঠন
ছবিঃ সংগৃহীত
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে জানানো হয় গোপালগঞ্জের সহিংস ঘটনার তদন্তে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি দুই সপ্তাহের মধ্যে তদন্ত সম্পন্ন করে প্রধান উপদেষ্টার কার্যালয়ে রিপোর্ট জমা দেবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এই তদন্ত কমিটির নেতৃত্ব দেবেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন জনপ্রশাসন মন্ত্রণালয় এবং আইন ও বিচার মন্ত্রণালয়ের একজন করে অতিরিক্ত সচিব।
আরও পড়ুন: রাস্তায় নেমে আসা সবাই বিএনপির কর্মী নয়: প্রধানমন্ত্রী
সরকার জানিয়েছে, সহিংসতার পেছনে যাদের সংশ্লিষ্টতা আছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অন্তর্বর্তীকালীন সরকার আইনশৃঙ্খলা রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।





