৫ আগস্টের মধ্যেই ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশ
আসন্ন ৫ আগস্টের মধ্যেই বহুল আলোচিত ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশ করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা মো. মাহফুজ আলম। বৃহস্পতিবার (১ আগস্ট) রাতে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে লিখেন, “জুলাই ঘোষণাপত্র এখন বাস্তবতা। ৫ আগস্টের মধ্যেই ঘোষিত হবে ঘোষণাপত্র। গণআকাঙ্ক্ষায় এই ইস্যুকে টিকিয়ে রাখায় সবাইকে ধন্যবাদ।”
এদিন একইভাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তাঁর ফেসবুকে লেখেন, জুলাই ঘোষণাপত্র আসছে...
আরও পড়ুন: ঈদযাত্রায় বাড়তি ভাড়া নিলে দ্রুত ব্যবস্থা: সড়ক পরিবহনমন্ত্রী
এদিকে জাতীয় ঐকমত্য কমিশন জানিয়েছে, ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর খসড়া ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) মতামত জানাতে খসড়ার কপি সরবরাহ করা হয়েছে।
সরকারি একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, যেকোনো দিন ড. মুহাম্মদ ইউনূস ঘোষণাপত্রটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবেন। উল্লেখ্য, এই খসড়া তৈরি করা হয়েছে গোপনীয়তা বজায় রেখে, যাতে বিতর্ক এড়ানো যায়।
আরও পড়ুন: ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি কাজ করছেন প্রধানমন্ত্রী
খসড়ায় মোট ২৬টি দফা অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে জুলাই মাসে যে অভ্যুত্থান ঘটে, সেটিই ঘোষণাপত্রের প্রেক্ষাপট হিসেবে ব্যবহৃত হচ্ছে।
প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকারের পতনের পর ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ও ‘জাতীয় নাগরিক কমিটি’ ২০২৪ সালের ২৯ ডিসেম্বর ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশের ঘোষণা দেয়। যদিও প্রাথমিক পর্যায়ে সরকার এই উদ্যোগে সম্পৃক্ত ছিল না, পরবর্তীতে সংস্কার কমিশনের সুপারিশ, রাজনৈতিক দলগুলোর মতামত এবং ঐকমত্য কমিশনের আলোচনার ভিত্তিতে এটি সরকারের উদ্যোগে রূপ নেয়।





