সিভিল এভিয়েশন একাডেমিতে দুটি প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
সিভিল এভিয়েশন একাডেমিতে নব নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের জন্য আয়োজিত "Foundation Training Course No. 12" এবং "Basic Office Management Course No. 40" কোর্স সফলভাবে সম্পন্ন হয়েছে। আজ সোমবার একাডেমির কনফারেন্স রুমে সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে দুইটি কোর্সের কার্যক্রম শেষ হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তী, এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেবিচক সদস্য (প্রশাসন) এস. এম. লাবলুর রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইকরাম উল্লাহ, পরিচালক, মানব সম্পদ উন্নয়ন ও সাধারণ প্রশিক্ষণ।
আরও পড়ুন: ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন
প্রধান অতিথি এস. এম. লাবলুর রহমান তাঁর বক্তব্যে বলেন, “মানবসম্পদ উন্নয়নই টেকসই উন্নয়নের মূল ভিত্তি। দক্ষ ও সুশিক্ষিত জনবলই একটি সংস্থার প্রকৃত সম্পদ। এই প্রশিক্ষণ প্রাপ্ত কর্মকর্তারা ভবিষ্যতে সিভিল এভিয়েশনের সেবায় আরও দক্ষ ও নিষ্ঠার সঙ্গে কাজ করবেন।”
সভাপতি প্রশান্ত কুমার চক্রবর্তী বলেন, “সিভিল এভিয়েশন একাডেমি সর্বদা প্রশিক্ষণার্থীদের পেশাগত জ্ঞান, মনোভাব ও নেতৃত্বগুণ বিকাশে সচেষ্ট। এই ধরনের প্রশিক্ষণ কোর্স নব প্রাপ্ত কর্মকর্তাদের জন্য গুরুত্বপূর্ণ।”
আরও পড়ুন: কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী
উক্ত অনুষ্ঠানে মোট ৫০ জন প্রশিক্ষণার্থীকে সনদপত্র বিতরণ করা হয়। কোর্স দুটিতে মন্ত্রণালয় ও বেবিচকের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রশিক্ষক হিসেবে অংশগ্রহণ করেন।





