দেশের দিকনির্দেশনায় জ্ঞানী-গুণীদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব রাজনীতিবিদদের হাতে থাকলেও দেশের সামগ্রিক দিকনির্দেশনা নির্ধারণে জ্ঞানী–গুণীজনদের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন–এ আয়োজিত ‘একুশে পদক–২০২৬’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব রাজনৈতিক নেতৃত্বের ওপর ন্যস্ত থাকলেও সমাজ ও জাতির দীর্ঘমেয়াদি পথচলায় জ্ঞানী–গুণী, গবেষক, শিল্পী, সাহিত্যিক ও সংস্কৃতিসেবীদের অবদান অনস্বীকার্য। তাদের চিন্তা, মেধা ও সৃজনশীলতাই জাতিকে সঠিক দিকনির্দেশনা দেয়।
এর আগে সচিবালয়ে বৈঠক শেষে পায়ে হেঁটে অনুষ্ঠানে যোগ দেন তিনি। পরে গুণীজনদের হাতে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা ‘একুশে পদক–২০২৬’ তুলে দেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: কাদের-নাছিম-আরাফাতসহ ৭ জনের রায় আজ
দেশের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর ৯ জন গুণী ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে একুশে পদকে ভূষিত করা হয়েছে।





