নুরুল ইসলাম মনি চিফ হুইপ ও ছয়জন হুইপ নিযুক্ত
ছবিঃ সংগৃহীত
ত্রয়দশ জাতীয় সংসদের নতুন চিফ হুইপ ও ৬ জন হুইপ নিয়োগ দেওয়া হয়েছে।
জাতীয় সংসদ সচিব কানিজ মাওলা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছে। চিফ হুইপ নিযুক্ত হয়েছেন সংসদ সদস্য নুরুল ইসলাম মনি।
আরও পড়ুন: অধ্যাপক ইউনূসকে হয়রানির প্রতিবাদে সাবেক ১২ জন উপদেষ্টার বিবৃতি
প্রতিমন্ত্রীর মর্যাদায় হুইপ নিযুক্ত হয়েছেন জিকে গাউস, রকিবুল ইসলাম, মিয়া নুর উদ্দিন অপু, এডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, আখতারুজ্জামান মিয়া এবং আশরাফ উদ্দিন নিজাম এমপি।
আরও পড়ুন: নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হয়রানির অভিযোগ, সরকারের তীব্র নিন্দা





