ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ
ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।
বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার পদে নির্বাচনের জন্য তার একমাত্র মনোনয়ন জমা পড়ায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
আরও পড়ুন: বেতন বাড়ানোর দাবিতে উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ
অধিবেশনে সভাপতিত্বকারী সদস্য খন্দকার মোশাররফ হোসেন জানান, স্পিকার পদে নির্বাচনের জন্য একটিমাত্র মনোনয়নপত্র পাওয়া গেছে। মনোনয়নটি ছিল মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের।
এর আগে বৃহস্পতিবার বেলা ১১টার পর ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। অধিবেশন শুরুর পরপরই স্পিকার নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
আরও পড়ুন: আওয়ামী লীগের ফাঁদে পা দেবেন না, অতীত ভুল থেকে শিক্ষা নিন: নাজিম উদ্দিন আলম
মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বাংলাদেশের একজন বীর মুক্তিযোদ্ধা এবং দীর্ঘদিন ধরে দেশের রাজনীতিতে সক্রিয়। নতুন সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে তিনি সংসদের কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করবেন।





