ঈদযাত্রায় বাড়তি ভাড়া নিলে দ্রুত ব্যবস্থা: সড়ক পরিবহনমন্ত্রী

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ন, ১৮ মার্চ ২০২৬ | আপডেট: ৩:৪৪ অপরাহ্ন, ১৮ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ঈদযাত্রায় বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ পেলেই দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এমনকি কিছু পরিবহন নির্ধারিত ভাড়ার চেয়েও ২০ থেকে ৩০ টাকা কম নিচ্ছে বলেও জানান তিনি।

বুধবার বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর গাবতলী এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: সম্পর্ক সহজ করতে ভারতকে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে: তথ্য উপদেষ্টা

মন্ত্রী বলেন, এখন পর্যন্ত যাত্রীরা শৃঙ্খলার সঙ্গে ঢাকার বাইরে যেতে পারছেন। বাসগুলো নির্ধারিত সময়েই ছেড়ে যাচ্ছে এবং কোনো যাত্রীকে হয়রানি করা হচ্ছে না।

তিনি আরও বলেন, দূরপাল্লার সব গাড়িতে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হয়েছে। যমুনা সেতু দিয়ে স্বাভাবিক সময়ের তুলনায় গত মঙ্গলবার প্রায় ৩২ হাজার বেশি যানবাহন চলাচল করেছে।

আরও পড়ুন: পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভা অনুষ্ঠিত

সড়ক পরিবহনমন্ত্রী জানান, গাবতলী বাস টার্মিনালের সব কাউন্টার থেকে নির্ধারিত ভাড়াই নেওয়া হচ্ছে। কোনো ধরনের যানজট নেই এবং যেসব দুই-একটি অভিযোগ পাওয়া গেছে, সেগুলোর বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে।