দেশে জ্বালানি সংকট নেই, দাম বাড়ানোরও পরিকল্পনা নেই: তথ্যমন্ত্রী

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:০২ অপরাহ্ন, ২৫ মার্চ ২০২৬ | আপডেট: ৫:৫৯ অপরাহ্ন, ২৫ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশে বর্তমানে কোনো জ্বালানি সংকট নেই এবং জ্বালানির দাম বাড়ানোরও কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে সরকারের একমাস পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে বৈশ্বিকভাবে জ্বালানি খাতে চাপ সৃষ্টি হলেও বাংলাদেশ পরিস্থিতি সামাল দিতে সক্ষম হয়েছে। “অন্যান্য দেশের মতো আমরাও একটি কঠিন পরিস্থিতির মধ্যে আছি, তবে দেশে এই মুহূর্তে জ্বালানি সংকট নেই,”—বলেন তিনি।

আরও পড়ুন: পিএসসির নতুন চেয়ারম্যান নাজমুজ্জামান ভূঁইয়ার শপথ

জ্বালানির মূল্য বৃদ্ধি প্রসঙ্গে তিনি স্পষ্ট করে জানান, এ বিষয়ে সরকারের কোনো পরিকল্পনা নেই।

তিনি আরও বলেন, প্রতিবেশী দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানির দামের মধ্যে পার্থক্য রয়েছে। এ অবস্থায় জনগণকে অযথা আতঙ্কিত না হয়ে প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি মজুত না করার আহ্বান জানান মন্ত্রী। সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলেও।

আরও পড়ুন: ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে