ভিভিআইপি লাউঞ্জে বসে সংসদ অধিবেশন দেখলেন জাইমা রহমান

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ন, ৩০ মার্চ ২০২৬ | আপডেট: ৬:৫৯ অপরাহ্ন, ৩০ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় সংসদের অধিবেশন ভিভিআইপি লাউঞ্জে বসে সংসদ অধিবেশন দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

সোমবার (৩০ মার্চ) বিকাল ৩টায় অধিবেশন শুরু হলে তিনি ভিভিআইপি লাউঞ্জে প্রবেশ করে সামনের সারিতে আসন গ্রহণ করেন। অধিবেশনের প্রশ্নোত্তর পর্ব চলাকালে তাকে লাউঞ্জে বসে সংসদের কার্যক্রম পর্যবেক্ষণের পাশাপাশি ল্যাপটপে কাজ করতে দেখা যায়।

আরও পড়ুন: ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী

এর আগে গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর দিনও তিনি তার মা জোবাইদা রহমানের সঙ্গে ভিভিআইপি লাউঞ্জে বসে অধিবেশন পর্যবেক্ষণ করেছিলেন।