ইস্টার সানডে উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৪১ অপরাহ্ন, ০১ এপ্রিল ২০২৬ | আপডেট: ২:০০ অপরাহ্ন, ০১ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী সপ্তাহে টানা তিন দিনের ছুটি থাকছে। খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে রোববার (৫ এপ্রিল) শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে।

সাপ্তাহিক ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, এর আগে শুক্রবার (৩ এপ্রিল) ও শনিবার (৪ এপ্রিল) নিয়মিত ছুটি থাকায় মোট তিন দিনের অবকাশ পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

আরও পড়ুন: বম্বে সুইটসের পাঁচ মসলাসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

এদিকে, ছুটি শেষে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনার প্রস্তুতি নিচ্ছে সরকার। জ্বালানি সংকটের কারণে অনলাইন ও সশরীর ক্লাস মিলিয়ে (ব্লেন্ডেড পদ্ধতি) পাঠদান চালুর সিদ্ধান্ত হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী, আপাতত সপ্তাহে ছয় দিন ক্লাস চালু রাখা হবে। এর মধ্যে তিন দিন অনলাইনে এবং বাকি তিন দিন শিক্ষাপ্রতিষ্ঠানে সরাসরি ক্লাস নেওয়া হবে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে এ সিদ্ধান্তে পরিবর্তন আনা হতে পারে।

আরও পড়ুন: সরকার ভুল করলে ধরিয়ে দিন: আইনমন্ত্রী

সংশ্লিষ্ট সূত্র জানায়, এ প্রস্তাবটি আসন্ন মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপন করা হবে। অনুমোদন পেলে ছুটি শেষে নতুন পদ্ধতিতে পাঠদান শুরু হতে পারে।