হঠাৎ কেন দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ করলো সরকার

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ন, ১৪ এপ্রিল ২০২৬ | আপডেট: ১১:৪২ পূর্বাহ্ন, ১৫ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অপরিশোধিত তেলের সংকটের কারণে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি লিমিটেড (ইআরএল) সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

সোমবার (১৩ এপ্রিল) বিকালে কারখানাটিতে সর্বশেষ পরিশোধন কার্যক্রম সম্পন্ন হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে জ্বালানি বিভাগ জানিয়েছে, দেশে পরিশোধিত জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং সরবরাহ ব্যবস্থায় কোনো প্রভাব পড়বে না।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রতিনিধিদলের বৈঠক, পরিকল্পিত নগরায়ণ ও আবাসন খাতের উন্নয়নে বিভিন্ন প্রস্তাব

ইআরএল সূত্রে জানা যায়, কক্সবাজারের মহেশখালীর সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) পাইপলাইনে জমে থাকা প্রায় ৫ হাজার টন তেল এবং সংরক্ষণ ট্যাংকের ডেড স্টক ব্যবহার করেও পরিশোধন কার্যক্রম চালু রাখা হয়েছিল। কিন্তু নতুন করে অপরিশোধিত তেল না আসায় কার্যক্রম বন্ধ করতে হয়েছে।

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, ইআরএল সাধারণত প্রতিদিন গড়ে ৪ হাজার ৫০০ টন ক্রুড তেল পরিশোধন করে। তবে সংকটের কারণে গত মাস থেকে তা কমিয়ে দৈনিক প্রায় ৩ হাজার ৫০০ টনে নামিয়ে আনা হয়। সর্বশেষ মজুতও ৪ মার্চের মধ্যে ২ হাজার টনের নিচে নেমে আসে।

আরও পড়ুন: ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প একনেক সভায় অনুমোদন

এ বিষয়ে ইআরএলের ব্যবস্থাপনা পরিচালক মো. শরীফ হাসনাত এবং নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর চেয়ারম্যান মো. রেজানুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

বিপিসির তথ্য অনুযায়ী, দেশে বছরে ৬৫ থেকে ৬৮ লাখ টন জ্বালানি তেল আমদানি করা হয়। এর মধ্যে প্রায় ১৫ লাখ টন অপরিশোধিত তেল, যা মূলত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আমদানি করে ইআরএলে পরিশোধন করা হয়।

সংশ্লিষ্ট সূত্র বলছে, ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনাজনিত বৈশ্বিক সংকটের কারণে গত প্রায় দুই মাস ধরে অপরিশোধিত তেল আমদানি বন্ধ রয়েছে। আগামী মে মাসের প্রথম সপ্তাহে নতুন চালান দেশে পৌঁছানোর কথা রয়েছে। ততদিন পর্যন্ত ইআরএল বন্ধই থাকতে পারে।