ভাড়া বাড়াতে বৈঠকে বসেছে বাস মালিক ও বিআরটিএ

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১০:২৮ অপরাহ্ন, ১৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ৭:০৩ অপরাহ্ন, ২০ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ডিজেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাস ও ট্রাকের ভাড়া সমন্বয়ের লক্ষ্যে বৈঠকে বসেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) এবং পরিবহন মালিকরা।

রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রাজধানীর বনানীতে বিআরটিএর সদর কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।

আরও পড়ুন: বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার পাশে থাকবে: প্রধানমন্ত্রী

বৈঠক সূত্রে জানা গেছে, লিটারপ্রতি ডিজেলের মূল্য ১৫ টাকা বাড়ানোর পরিপ্রেক্ষিতে ঢাকাসহ সারা দেশের ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণে যাত্রীবাহী মোটরযানের ভাড়া পুনর্নির্ধারণ কমিটির সভা অনুষ্ঠিত হচ্ছে।

সভায় পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে নতুন ভাড়ার প্রস্তাব উপস্থাপন করা হবে। পরে সংশ্লিষ্টরা তা পর্যালোচনা ও বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেবেন।

আরও পড়ুন: গাজী নজরুলের এমপি পদ নিয়ে সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: ইসি

বৈঠকে সভাপতিত্ব করছেন বিআরটিএর চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর। এছাড়া সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত রয়েছেন।