জ্বালানি তেলের দাম বাড়ানোয় সরকারকে স্বাগত জানাল মালিক সমিতি

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:২৭ পূর্বাহ্ন, ১৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ১১:২৭ পূর্বাহ্ন, ১৯ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশে জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতি। সংগঠনটির মতে, বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এই পদক্ষেপ নেওয়ায় বাজারে শৃঙ্খলা ফিরবে এবং অনিয়ম কমবে।

রোববার (১৯ এপ্রিল) এক বার্তায় সমিতি জানায়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রেক্ষাপটে দেশীয় বাজারেও মূল্য সমন্বয় করা যৌক্তিক হয়েছে। এতে মজুতদারি প্রবণতা কমবে এবং বিক্রয় ব্যবস্থায় স্বচ্ছতা বাড়বে বলে তারা আশা করছে।

আরও পড়ুন: পিএসসির নতুন চেয়ারম্যান নাজমুজ্জামান ভূঁইয়ার শপথ

এর আগে শনিবার (১৮ এপ্রিল) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানায়, বিশ্ববাজারের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। পরবর্তীতে এ সংক্রান্ত প্রজ্ঞাপনও জারি করা হয়।

নতুন নির্ধারিত দামে প্রতি লিটার ডিজেল ১০০ টাকা থেকে বাড়িয়ে ১১৫ টাকা করা হয়েছে। অকটেনের দাম ১২০ টাকা থেকে বেড়ে হয়েছে ১৪০ টাকা, পেট্রোল ১১৬ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা এবং কেরোসিনের দাম নির্ধারণ করা হয়েছে ১৩০ টাকা লিটার।

আরও পড়ুন: ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে

সংশ্লিষ্টরা বলছেন, বৈশ্বিক বাজারের ওঠানামার সঙ্গে সমন্বয় রেখে জ্বালানির মূল্য নির্ধারণ করলে দীর্ঘমেয়াদে সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখা সহজ হবে।