বায়ুদূষণে বিশ্বে ৭ম ঢাকা, বাতাস ‘সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর’
বায়ুদূষণের তালিকায় আবারও শীর্ষ দশে উঠে এসেছে রাজধানী ঢাকা। মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে প্রকাশিত তথ্যে দেখা গেছে, বিশ্বের দূষিত শহরগুলোর মধ্যে ঢাকার অবস্থান সপ্তম।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার-এর তথ্য অনুযায়ী, এ সময় ঢাকার বায়ুর মান সূচক আইকিউএয়ারের ছিল ১০৯। এ মানকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।
আরও পড়ুন: ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন
তালিকায় শীর্ষে রয়েছে দিল্লি, যেখানে বায়ুর স্কোর ২৭৩—যা ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে। দ্বিতীয় অবস্থানে রয়েছে লাহোর (স্কোর ২০৮)। এছাড়া কাঠমান্ডু (১৯০), চিয়াং মাই (১৬৭), জাকার্তা (১৫৮) এবং হ্যানয় (১১২) যথাক্রমে তৃতীয় থেকে ষষ্ঠ অবস্থানে রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, ১০১ থেকে ১৫০-এর মধ্যে একিউআই থাকলে তা শিশু, বয়স্ক, অসুস্থ ব্যক্তি ও অন্তঃসত্ত্বাদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। এ অবস্থায় দীর্ঘসময় বাইরে থাকা বা শারীরিক পরিশ্রম কমানোর পরামর্শ দেওয়া হয়।
আরও পড়ুন: কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী





