ডিসি সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:২৪ অপরাহ্ন, ০৩ মে ২০২৬ | আপডেট: ১২:২৪ অপরাহ্ন, ০৩ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শুরু হয়েছে। রোববার (৩ মে) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সকাল সাড়ে ১০টার দিকে সচিবালয় থেকে হেঁটে সম্মেলনস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী। এরপর আনুষ্ঠানিকভাবে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন তিনি।

আরও পড়ুন: ক্ষমতায় যেতে জুলাইকে ব্যবহার করতে চায় বিরোধীরা: মির্জা ফখরুল

৬৪ জেলার ডিসির অংশগ্রহণ

৪ দিনব্যাপী এ সম্মেলন চলবে আগামী ৬ মে পর্যন্ত। এতে দেশের ৮টি বিভাগের বিভাগীয় কমিশনার ও ৬৪ জেলার জেলা প্রশাসকরা অংশ নিয়েছেন।

আরও পড়ুন: জনস্বার্থে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ায়নি সরকার: বিদ্যুৎমন্ত্রী

প্রতি বছরের মতো এবারও সরকারের নীতি, উন্নয়ন কর্মসূচি এবং মাঠ প্রশাসনের জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা, দিকনির্দেশনা ও সিদ্ধান্ত গ্রহণই এই সম্মেলনের মূল লক্ষ্য।

১,৭২৯ প্রস্তাব, কার্যপত্রে ৪৯৮টি

এর আগে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মো. নাসিমুল গনি জানান, মাঠ প্রশাসন থেকে এবারের সম্মেলনের জন্য মোট ১ হাজার ৭২৯টি প্রস্তাব পাওয়া গেছে। যাচাই-বাছাই শেষে এর মধ্যে ৪৯৮টি প্রস্তাব কার্যপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সবচেয়ে বেশি ৪৪টি প্রস্তাব এসেছে স্বাস্থ্যসেবা বিভাগ থেকে। সম্মেলনে মোট ৩৪টি কার্য-অধিবেশন অনুষ্ঠিত হবে।

রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়

সম্মেলন চলাকালে বিভাগীয় কমিশনার ও ডিসিরা রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকার ও প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন। পাশাপাশি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), অন্যান্য নির্বাচন কমিশনার এবং দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর সঙ্গে পৃথক কার্য-অধিবেশন অনুষ্ঠিত হবে।

এসব বৈঠকের মাধ্যমে মাঠ প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল করতে প্রয়োজনীয় নির্দেশনা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।