চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Sadek Ali
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ন, ১৬ মে ২০২৬ | আপডেট: ১২:২৮ অপরাহ্ন, ৩১ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা জোরদারের লক্ষ্যে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় জানানো হয়, চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকার খোর্দ্দ খাল পুনঃখননের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

আরও পড়ুন: অরাজকতা সৃষ্টির চেষ্টা হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা

দলটির নির্বাচনি ইশতিহারে ঘোষিত প্রতিশ্রুতির অংশ হিসেবে এই উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে বলে জানানো হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে জলাধার সংরক্ষণ, প্রাকৃতিক পানি প্রবাহ স্বাভাবিক রাখা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

আরও পড়ুন: দেশের যেকোনো সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান

এর আগে দুপুর ১টার দিকে ঢাকা থেকে বিশেষ বাসে করে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর এলাকায় পৌঁছান তারেক রহমান। সেখানে একটি পথসভায় বক্তব্য দেওয়ার পর তিনি চাঁদপুরের শাহরাস্তিতে যান।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, পর্যায়ক্রমে দেশের বিভিন্ন এলাকায় নদী, খাল ও জলাধার পুনঃখননের কাজ পরিচালনা করা হবে।