ভূমিসেবা মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর ভূমিসেবা পৌঁছে দিতে সারাদেশে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা।
মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ের ভূমি ভবনে এই মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বিভাগ, জেলা, উপজেলা ও রাজস্ব সার্কেল পর্যায়েও অনলাইনে যুক্ত হয়ে একযোগে মেলার কার্যক্রম শুরু হয়। মেলা চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত।
আরও পড়ুন: দেশের যেকোনো সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান
এবারের ভূমিসেবা মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— জনবান্ধব স্বয়ংক্রিয় ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ।
সংশ্লিষ্টরা জানান, অতীতে ভূমি ব্যবস্থাপনা নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা ধরনের নেতিবাচক ধারণা ছিল। মামলা-মোকদ্দমা, দালালচক্র, দীর্ঘসূত্রতা ও দুর্নীতির কারণে বিশেষ করে গ্রামীণ মানুষকে ব্যাপক ভোগান্তিতে পড়তে হতো।
আরও পড়ুন: প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির আলোচনা সভা, প্রধান অতিথি তারেক রহমান
বর্তমান সরকার সেই পরিস্থিতি পরিবর্তনে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং আধুনিক প্রযুক্তিনির্ভর ভূমিসেবা নিশ্চিত করতে কাজ করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।





