দায়িত্বে অবহেলায় প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা সিটির দুই আঞ্চলিক কর্মকর্তা বরখাস্ত

Sanchoy Biswas
বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ন, ২৯ মে ২০২৬ | আপডেট: ৯:৪৬ অপরাহ্ন, ২৯ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঈদ-পরবর্তী কোরবানির বর্জ্য অপসারণে দায়িত্বে অবহেলার অভিযোগে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের দুই আঞ্চলিক কর্মকর্তাকে বরখাস্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান শুক্রবার জুমার পর ঈদ-পরবর্তী বর্জ্য অপসারণ কার্যক্রম দেখতে নিজেই গাড়ি চালিয়ে ঢাকা শহর পরিদর্শন করেন। এ সময় তিনি ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় বর্জ্য অপসারণে অবহেলা দেখতে পান।