একটি পক্ষ দেশকে অস্থিতিশীল করার সর্বাত্মক চেষ্টা করছে: মির্জা ফখরুল

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ন, ০৩ জুন ২০২৬ | আপডেট: ৪:১৪ অপরাহ্ন, ০৩ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি পক্ষ দেশকে অস্থিতিশীল করার সর্বাত্মক চেষ্টা করছে। তারা যেন কোনোভাবেই পরিস্থিতি অস্থিতিশীল করতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে।

বুধবার দুপুরে রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠ-এ আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: চিনিকল চালু ও পণ্য বহুমুখীকরণের তাগিদ বিএসএফআইসি সেমিনারে

মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করছে। নির্বাচনের আগে দেওয়া বিভিন্ন অঙ্গীকারের মধ্যে নতুন উপজেলা উদ্বোধন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ, মেডিকেল কলেজ অনুমোদন এবং বিমানবন্দর চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি, খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে। জনগণের ভোট ও সমর্থনের কারণেই এসব উদ্যোগ এগিয়ে নেওয়া সম্ভব হয়েছে।

আরও পড়ুন: হাম ও ডেঙ্গু সংক্রমণ একসঙ্গে বাড়তে থাকায় চাপে বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা

তরুণদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। মাদকাসক্তি থেকে দূরে থেকে সামাজিক সচেতনতা ও ইতিবাচক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।