হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, এক দিনে আক্রান্ত ১,০৭৭
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৭৭ শিশু।
মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ হাম পরিস্থিতির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: ‘জয় বাংলা’ স্লোগান ঘিরে বিতর্ক, পুরোনো মামলায় আইভীর আইনজীবীসহ গ্রেপ্তার ৩
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। এ সময় ৯১ শিশু হাম আক্রান্ত হয়েছে। আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৮৬ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে ৮৪৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৯ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৪৩ জনে।
আরও পড়ুন: শত নির্যাতনেও সালাউদ্দিন আহমেদ আদর্শ থেকে বিচ্যুত হননি: রিজভী
এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৯০ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৮৯০ শিশু।





