এনবিআরে বড় রদবদল, একযোগে বদলি ৩৬ অতিরিক্ত কর কমিশনার

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ন, ৩০ অগাস্ট ২০২৬ | আপডেট: ১২:৪৫ পূর্বাহ্ন, ৩১ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিসিএস (কর) ক্যাডারের ৩৬ জন অতিরিক্ত কর কমিশনারকে একযোগে বদলি করা হয়েছে। একই সঙ্গে বদলি করা কর্মকর্তাদের নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের কর প্রশাসন-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন প্রথম সচিব ওয়াকিল আহমদ।

আরও পড়ুন: ভায়াগ্রা ও নিষিদ্ধ প্রসাধনীসহ সোয়া কোটি টাকার পণ্য জব্দ

প্রজ্ঞাপন অনুযায়ী, বদলি হওয়া কর্মকর্তাদের এনবিআরের বিভিন্ন কর অঞ্চল, কর আপিল অঞ্চল, আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট, কর পরিদর্শন পরিদপ্তর, উৎসে কর ব্যবস্থাপনা ইউনিট, আন্তর্জাতিক কর ইউনিটসহ বিভিন্ন দপ্তরে পদায়ন করা হয়েছে।

বদলি কর্মকর্তাদের মধ্যে দীপক কুমার চক্রবর্তীকে কর আপিল অঞ্চল-চট্টগ্রামের আপিলাত রেঞ্জ-১ থেকে চট্টগ্রাম কর আপিল অঞ্চল-০২-এর আপিলাত রেঞ্জ-১-এ পদায়ন করা হয়েছে। মোহাম্মদ আব্দুল্লাহকে কর পরিদর্শন পরিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক পদ থেকে ঢাকা কর অঞ্চল-১১-এর পরিদর্শী রেঞ্জ-১-এ বদলি করা হয়েছে।

আরও পড়ুন: যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

এ ছাড়া মোহাম্মদ শাহাদাত হোসেনকে ঢাকা কর অঞ্চল-২২ থেকে ঢাকা কর অঞ্চল-০৪, মোহাম্মদ মঈনুল হাসানকে এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট থেকে ঢাকা কর অঞ্চল-০১ এবং ইভানা আফরোজ সাঈদকে উৎসে কর ব্যবস্থাপনা ইউনিট থেকে কর পরিদর্শন পরিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক পদে বদলি করা হয়েছে।

মুরাদ আহমেদ, মো. শহিদুল ইসলাম, মাসুদুল করিম ভূঁইয়া, হাছিনা আক্তার, রিগ্যান চন্দ্র দে ও ফারজানা নাজনীনসহ আরও কয়েকজন কর্মকর্তাকেও বিভিন্ন কর অঞ্চল ও ইউনিটে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, কামরুল হাসানকে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট থেকে ঢাকা কর অঞ্চল-১৮-এর পরিদর্শী রেঞ্জ-১-এ, শেখ মো. কামরুজ্জামানকে কর পরিদর্শন পরিদপ্তর থেকে ঢাকা কর অঞ্চল-১৬-এর পরিদর্শী রেঞ্জ-১-এ এবং আরিফুল হককে ঢাকা কর আপিল অঞ্চল-০১ থেকে এনবিআরের প্রথম সচিব (কর) পদে বদলি করা হয়েছে।

এ ছাড়া তানিয়া সুলতানা, মো. মারুফ উল আবেদীন, মো. তানভীর মোর্শেদ, তাছলিমা ইসলাম, মুহা. রাশেদুল হাসান, মো. সাইফুর রহমান রাসেল, মুসতবা ইশতিয়াক আহমদ, দীপক কুমার পাল, তরঙ্গ কুমার মন্ডল, ফারহানা শেখ ও অমিত কুমার দাসসহ কর্মকর্তাদের বিভিন্ন দপ্তরে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

বদলি তালিকায় আরও রয়েছেন মো. ফারজানুল ইসলাম, সোনালী বিশ্বাস, প্রণব সরকার, মো. আবুল কালাম আজাদ, মোহাম্মদ দাউদ হোসেন, মো. এনামুল কবির, বাপন চন্দ্র দাস, মহিদুল ইসলাম, মো. শফিউল ইসলাম এবং এস এম গালিব ফারুক।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, যেসব কর্মস্থলে বদলি করা কর্মকর্তাদের পদায়ন করা হয়েছে, সেখানে আগে থেকে কেউ অতিরিক্ত দায়িত্বে থাকলে তা বাতিল বলে গণ্য হবে। বদলি হওয়া কর্মকর্তাদের আগের দায়িত্বভার যথাযথভাবে হস্তান্তর করে অবিলম্বে নতুন কর্মস্থলে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।