ডেঙ্গু মোকাবেলায় বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৪৫ অপরাহ্ন, ০১ অক্টোবর ২০২৬ | আপডেট: ১:৪২ অপরাহ্ন, ০১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ডেঙ্গু মোকাবেলায় বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশের উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে পর্যায়ক্রমে এসব কিট পাঠানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে যুক্তরাষ্ট্রের দেওয়া এনএসআই র‍্যাপিড ডায়াগনস্টিক কিট হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠানে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী।

আরও পড়ুন: মিরপুরে সংঘর্ষ-অগ্নিসংযোগের ঘটনায় ৪ মামলা, আসামি ১ হজার

তিনি বলেন, দেশে বর্তমানে ডেঙ্গু পরীক্ষার কিটের পর্যাপ্ত মজুদ রয়েছে। ডেঙ্গু মোকাবেলায় সরকার প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রেখেছে বলেও জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের দেওয়া এসব কিট দেশের বিভিন্ন জেলা ও উপজেলা হাসপাতালের মধ্যে প্রয়োজন অনুযায়ী পর্যায়ক্রমে বিতরণ করা হবে। এর মাধ্যমে ডেঙ্গু আক্রান্ত রোগীদের দ্রুত শনাক্ত ও চিকিৎসা দেওয়ার সুযোগ আরও বাড়বে।

আরও পড়ুন: এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

অনুষ্ঠান শেষে স্বাস্থ্যমন্ত্রী কুর্মিটোলা হাসপাতালের জরুরি বিভাগ, ডেঙ্গু ওয়ার্ড ও রোগ নির্ণয় পরীক্ষাগার পরিদর্শন করেন। এ সময় তিনি হাসপাতালের ডেঙ্গু চিকিৎসা ও পরীক্ষার কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন।