হরতাল: সড়কে গণযানবাহন কম, ভোগান্তিতে যাত্রীরা

বাংলাবাজার পত্রিকা রিপোর্ট
প্রকাশিত: ১১:০৩ পূর্বাহ্ন, ০৬ জানুয়ারী ২০২৪ | আপডেট: ১২:৪৭ অপরাহ্ন, ০৬ জানুয়ারী ২০২৪
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় নির্বাচন বর্জন ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সারাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ডাকা ৪৮ ঘণ্টার সর্বাত্মক হরতাল কর্মসূচি শুরু হয়েছে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, শনিবার (৬ জানুয়ারি) সকাল ৬টা থেকে সোমবার (৮ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত এ হরতাল চলবে।

আরও পড়ুন: সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের দীর্ঘদিনের ঐতিহ্য ও জাতীয় শক্তি: ডিসি ফরিদা

হরতালের শুরুতেই শনিবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে গণপরিবহনের উপস্থিতি দেখা গেলেও তা অন্য দিনের তুলনায় খুবই কম। সড়কে গাড়ি কম থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। অনেককেই গাড়ির জন্য অপেক্ষা করতে দেখা যায়।

তবে নিজ নিজ গন্তব্যে যেতে সাধারণ মানুষ গণপরিবহনকে বেছে নিলেও আতঙ্কিত হওয়ার কথাও জানান তারা। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে নাশকতার আশঙ্কাও করেন অনেক যাত্রী। নিজেরাই গাড়ির জানালার গ্লাস বন্ধ করে রাখছেন তারা।

আরও পড়ুন: স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার দায় ইশরাককে নিতে হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

আজমেরী পরিবহনের বাস চালক বলেন, ‘সকালের দিকে বাস কম থাকে বলে যাত্রী কম, বেলা বাড়লে যাত্রীও বাড়বে।’

এর আগে শুক্রবার রাত ৯টার পর রাজধানীর গোপীবাগে থাকা অবস্থায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে দগ্ধ হয়ে চারজন মারা গেছেন। আহত হয়েছেন অনেকেই। আহতরা শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ আরও কয়েকটি হাসপাতালে চিকিৎসাধীন।